ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী-স্ত্রীর ‘বিশেষ’ মুহূর্ত লুকিয়ে দেখায় শিশু সৌরভকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ৯ এপ্রিল ২০২৩
স্বামী-স্ত্রীর ‘বিশেষ’ মুহূর্ত লুকিয়ে দেখায় শিশু সৌরভকে হত্যা
প্রতীকী ছবি

স্বামী-স্ত্রীর বিশেষ মুহূর্তে ঘরে চলে আসতো সৎভাই সৌরভ। প্রায় সময় লুকিয়ে লুকিয়ে দেখতো তাদের ব্যক্তিগত মুহূর্ত। এতে বিব্রত হতেন সৎ ভাই সানি ও ভাবি আয়েশা। পরে শাশুড়ি শিল্পী বেগমের পরামর্শে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট ভাইকে খুন করেন সানি। এরপর মরদেহ একটি ড্রামে ভরে খাটের নিচে রেখে দেন। পরে রাতে স্ত্রীর সহযোগিতায় বাড়ির পেছনে পরিত্যক্ত ঝোপে ফেলে দেওয়া হন মরদেহ। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দেন আসামিরা।  

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এসব তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বন্দর থানায় হত্যা মামলা করেন নিহত শিশু সৌরভের মা-বাবা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

নিহত সাত বছরের শিশু সৌরভ বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, নিহত সৌরভের সৎ ভাই সানি মিয়া, তার স্ত্রী আয়শা আক্তার ও শাশুড়ি শিল্পী বেগম।

Advertisement

জানা যায়, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় সৌরভ। খোঁজাখুঁজির পর না পেয়ে মসজিদের মাইকিং করা হয়। পরে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, এ ঘটনায় নিহত শিশুর সৎ ভাই, ভাইয়ের স্ত্রী, ও শাশুড়িকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধ স্বীকার করে। এ সময় তারা জানান, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সময় কাটানোর সময় চলে আসতো সৎভাই সৌরভ। প্রায় সময় লুকিয়ে লুকিয়ে দেখতো তাদের ব্যক্তিগত মুহূর্ত। এতে বিব্রত হতেন সৎ ভাই সানি ও তার স্ত্রী আয়েশা। পরে শাশুড়ি শিল্পী বেগমের পরামর্শে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট ভাইকে খুন করে একটি ড্রামে ভরে খাটের নিচে রেখে দেন। পরে রাতে সুযোগ বুঝে স্ত্রীর সহযোগিতায় বাড়ির পেছনে পরিত্যক্ত কচুর ঝোপে ফেলে দেন মরদেহ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!