সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন। সাজাপ্রাপ্ত সোহেল রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিষালগাড়ি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর নাটোর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসযাত্রী সোহেলের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে নাটোর সদর থানায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।
.png)
নাটোর জজ কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১০ বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।