ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গা সীমান্তে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১০ এপ্রিল ২০২৩
চুয়াডাঙ্গা সীমান্তে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার
ফুলবাড়ি বিওপি -ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। 

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এ ডলার উদ্ধার করা হয়।

Advertisement

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. এনামুল কবিরের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহলদল ফুলবাড়ি মাঠের মধ্যে অবস্থান করে।

এ সময় এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে ফুলবাড়ি মাঠের মধ্যে দিয়ে পাশের (পার্শ্ববর্তী) গ্রামের দিকে যেতে দেখে বিজিবি টহলদল তার গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে বিজিবি ব্যাগটি তল্লাশি করে ২টি বান্ডিলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করে।

তিনি আরো জানান, এ বিষয়ে দর্শনা থানায় মামলাসহ ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!