ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১০ এপ্রিল ২০২৩
নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
যাবজ্জীবন সাজপ্রাপ্ত সোহেল -ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের মাদক মামলায় সোহেল হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ দণ্ডাদেশ দেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিষালগাড়ি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে নাটোর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস বিপ্লব পরিবহনে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় বাসের ভেতর থেকে সোহেলের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা করে পুলিশ।

নাটোর জজ কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!