ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বাঁধের মাটি উত্তোলন, ৪ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ১০ এপ্রিল ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বাঁধের মাটি উত্তোলন, ৪ জন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে বাঁধের মাটি উত্তোলনের দায়ে চারজনের সাতদিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের পাগলা নদীর বাঁধে অভিযান চালিয়ে এ কারাদণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। এ সময় মাটিকাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বালুটুঙ্গী গ্রামের জাহির ইসলামের ছেলে ডালিম আলী (২৫), একই এলাকার আসমানি হকের ছেলে সোহেল রানা (২২), দাদনচক গ্রামের টিপু সুলতানের ছেলে নাসির উদ্দিন ও দোভাগী গ্রামের সাইদুর ইসলামের ছেলে সোহেল রানা (১৯)।

Advertisement

জুবায়ের হোসেন বলেন, পাগলা নদীর বাঁধে অবৈধভাবে মাটি উত্তলনের দায়ে চারজনকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!