[ দেশজুড়ে ]
কসবায় ডাকাতির প্রস্তুতিকালে যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে মো. রানা এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়রা ইউপির মনকসাই গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মো. রানা কসবা উপজেলার মনকশাইর এলাকার মো. চনু মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়রা ইউপির মনকসাই গুচ্ছগ্রামের কাঠ বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক যুবককে আটক করা হয়। আরো ছয় থেকে সাতজন ডাকাত পালিয়ে যায়। আটককৃত ডাকাতের কাছ থেকে দুইটি রামদা, একটি ছুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!