ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মারা গেছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ১১ এপ্রিল ২০২৩
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মারা গেছেন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

মঙ্গলবার বাদ যোহর শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘদিন ধরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুস সালাম। সোমবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

Advertisement

তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!