ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১১ এপ্রিল ২০২৩
ট্রাকচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় ট্রাকচাপায় রেহানা পারভিন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার স্বামী নয়ন আহমেদ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, মোটরসাইকেলে ঐ দম্পতি শ্যামনগর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রেহানা পারভিন নিহত হন। স্থানীয়রা পারভিনের স্বামী নয়নকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!