ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরের শ্রেষ্ঠ ওসি মনিরুল ভূঁইয়া

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১২ এপ্রিল ২০২৩
শেরপুরের শ্রেষ্ঠ ওসি মনিরুল ভূঁইয়া
শুভেচ্ছা স্মারক পদক তুলে দেওয়া হয় -ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুর জেলার পাঁচটি থানার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়াসহ আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় গত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মো. মনিররুল আলম ভূঁইয়া।

বুধবার পুলিশ লাইন্স মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান (বিপিএম)।

Advertisement

এদিকে একই অনুষ্ঠানে মার্চ মাসে ঝিনাইগাতী থানার এসআই মো. মাসুদ রানা জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হওয়ায় তার হাতে শুভেচ্ছা স্মারক পদক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সব ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য।

ঝিনাইগাতী থানার এসআই মো. মাসুদ রানা বলেন, যে মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে দায়বদ্ধতা আরো বেড়ে গেলো।

ঝিনাইগাতী থানার ওসি মো. মনিররুল আলম ভূঁইয়া বলেন, পুলিশ সুপারের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় ঝিনাইগাতী থানার সব পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার জনসাধারণের সহযোগিতায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইগাতী
লিংক সফলভাবে কপি হয়েছে!