[ দেশজুড়ে ]
চোরচক্র থেকে কম দামে মোটরসাইকেল কিনতেন হিমেল
মোটরসাইকেলসহ ১ চোরাই মোটরসাইকেল ব্যবসায়ী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলসহ ১ চোরাই মোটরসাইকেল ব্যবসায়ীকে আটক করোছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউপির দেলী বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. হিমেল ভূঁইয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউপির দেলী বাজার (দক্ষিণপাড়া) এলাকার মোস্তফা ভূইয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, একটি চোরাই চক্র থেকে হিমেল মোটরসাইকেল কিনে সেই চোরাই মোটরসাইকেল হিমেল বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউপির দেলী বাজার (দক্ষিণপাড়া) এলাকার হিমেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাসী করে ৬ টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, হিমেল চোরচক্র থেকে কম দামে মোটরসাইকেল কিনে দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই মোটরসাইকেল বিভিন্নজনের কাছে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!