[ দেশজুড়ে ]
দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ১
দুর্গাপুর থানা। ফাইল ফটো
নেত্রকোণার দুর্গাপুরে ধান খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুর আলম নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আনিফ মীর নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে কুল্লাগড়া ইউপির মাধবপুর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুর আলম একই গ্রামের মো. হরমুজ আলী ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ধান খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে আনিফ মীরসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে নুর আলম উপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃতা ঘোষণা করে। সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.png)
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে আনিফ মীর নামে একজনকে আটক করেছে পুলিশ।
দুর্গাপুর থানার এসআই মোহাম্মদ আব্বাস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!