ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১৫ এপ্রিল ২০২৩
শেরপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে মো. রাজিব হোসেন নামে এক যুবককে হেরোইন সেবন করার দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাজিব ধানশাইল এলাকার মো. আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন সেবনের সময় মো. রাজিব হোসেন নামের এক যুবককে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে রাজিব মাদক সেবন করার বিষয়টি স্বীকার করেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। 

এজন্য তিনি সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, রাজিবকে দুই মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!