[ দেশজুড়ে ]
পাওয়ার প্লান্টে আগুন, চট্টগ্রামে সাময়িক বিদ্যুৎ বিপর্যয়
পাওয়ার প্লান্টে আগুন- ছবি সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং প্ল্যান্টের একটি ২৩০ কেবির বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের কিছু এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম জানান, ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফলে চট্টগ্রামের কিছু এলাকায় লোডশেডিং হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়েছে। ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!