[ দেশজুড়ে ]
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ ঘোষণা করেছে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ।
মঙ্গলবার দিবাগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারো ঈদে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৮ দিন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
.png)
এদিকে আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে তবে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!