ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ২১ এপ্রিল ২০২৩
নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় বাস ও অটোরিকশা সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শ্যামগঞ্জ গোয়ালাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অটোচালক সাকিব মিয়া (২২) উপজেলার ইসবপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। অপরদিকে অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল একটি যাত্রীবাহী অটোরিকশা শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ফাঁড়িতে নিয়ে যায়। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। 

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান।

তিনি জানান, শামগঞ্জ বাজারের সন্নিকটে পূর্বধলা উপজেলার ইসবপুর নামক স্থানে শুক্রবার সকালে যাত্রীবাহী অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ মোট ৬ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেয়ার পথেই মারা গেছেন। বাকি চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!