ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের দিনও সচল থাকবে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২১ এপ্রিল ২০২৩
ঈদের দিনও সচল থাকবে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর- ফাইল ফটো

ঈদের দিনও সচল থাকবে চট্টগ্রাম বন্দর। অপারেশনাল কার্যক্রম ও সাপ্লাই চেইন ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এদিন শুধু আট ঘণ্টার জন্য সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের পর কনটেইনার স্থানান্তর, সংরক্ষণ, ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

ঈদের ছুটিকালীন পণ্য ডেলিভারি নিতে আমদানি-রফতানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসহ বন্দর সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদেরকে অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, প্রতিবছরের মতো এবারো ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। ঈদের দিন কেবল এক শিফটের জন্য বন্দরের ভেতরের কার্যক্রম বন্ধ থাকবে। বিকেল থেকে আবার পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!