ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীকে নিয়ে ঘুরতে কুয়াকাটায়, হোটেলে মিলল লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ২৩ এপ্রিল ২০২৩
স্ত্রীকে নিয়ে ঘুরতে কুয়াকাটায়, হোটেলে মিলল লাশ
ফাইল ছবি

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।

মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন সাভারের আশুলিয়ায় বসবাস করেন। গত শুক্রবার তার ছোট স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় উঠেন। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!