ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় সার-বীজ পেল দেড় হাজার কৃষক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৩ এপ্রিল ২০২৩
কলাপাড়ায় সার-বীজ পেল দেড় হাজার কৃষক
ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় হাজার ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ।

এ সময় সুবিধাভোগী কৃষকদের হাতে পাঁচ কেজি উফশী আউশ ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি, এবং ১০ কেজি করে এমওপি সার তুলে দেওয়া হয়।

Advertisement

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, ২০২২-২৩ মৌসুমে দেড় হাজার ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!