[ দেশজুড়ে ]
মাটিরাঙ্গায় বিনামূল্যে ১৫ শ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
রোববার সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলার ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
.png)
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন, বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!