[ দেশজুড়ে ]
কলাপাড়ায় ৫০ মণ ইলিশের পোনাসহ ট্রলার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর মহিপুরে ৫০ মণ ইলিশের পোনাসহ ১টি ট্রলার উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব পোনা মাছ উদ্ধার করা হয়। তবে অভিযানকালীন সময়ে কোনো জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে এসব পোনা মাছ বিভিন্ন এতিমখানা ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে মহরাকালীন সময়ে ইলিশের পোনা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে ট্রলারের মাঝি ও তার সহযোগীরা পালিয়ে গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!