[ দেশজুড়ে ]
মাদারীপুরে জব্দ করা ৪ মণ জাটকা গেলো এতিমখানায়
ছবি: সংগৃহীত
মাদারীপুরে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। শুক্রবার ভোর ৬টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার।
মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, ইলিশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ জাটকা বিক্রি রোধে আমরা কঠোর অবস্থানে। গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালাই। একপর্যায়ে জাটকা বিক্রির সময় প্রায় ৪ মণ জাটকা উদ্ধার করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে যান বিক্রেতারা।
.png)
পরে জব্দকৃত জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!