বুধবার বিকেলে এসব জাটকা উদ্ধার করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল। সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি দল মতলব আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় পরিচালনা করে। এ সময় মাছের আড়ত ও একটি মিনি পিকআপ ভ্যান তল্লাশি করে ৭২০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
.png)
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে উদ্ধারকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।