[ দেশজুড়ে ]
চাঁদপুরে ৪ হাজার কেজি জাটকা উদ্ধার
উদ্ধার করা জাটকা
চাঁদপুরের মেঘনা নদীতে ছয় হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ইচলি চৌরাস্তা মোড় ও বাগাদী মোড় এলাকা থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ইচলি চৌরাস্তা মোড় ও বাগাদী মোড় এলাকায় অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। অভিযানে চারটি ট্রাক তল্লাশি চালিয়ে প্রায় ছয় হাজার জাটকা উদ্ধার করা হয়। তবে জাটকার মালিককে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধার করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!