ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় পোস্ট অফিসের কর্মচারী খুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২৪ এপ্রিল ২০২৩
বগুড়ায় পোস্ট অফিসের কর্মচারী খুন
বগুড়া সদর থানা

বগুড়া পোস্ট অফিসের অফিস সহায়ক প্রশান্ত আচার্য্যকে খুন করেছে দুর্বৃত্তরা। ডাকাতির উদ্দেশে নাকি পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার সকালে পোস্ট অফিসের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোরের মধ্যে কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানান বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম। তার মাথায় আঘাতের চিহ্ন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertisement

নিহত প্রশান্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা। তিনি বগুড়া পোস্ট অফিসের অফিস সহায়ক হলেও ঈদুল ফিতরের কারণে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। 

বগুড়া সদর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।


 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!