[ দেশজুড়ে ]
পরিবারের অগোচরে ফাঁস নিল স্কুলছাত্রী
ফাইল ছবি
নওগাঁর মান্দায় আশা মুনি (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃধা পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্রী উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃধা পাড়ার মৃত নাসের উদ্দিনের নাতনি এবং ২নং ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের ভ্যানচালক আক্কাস আলীর মেয়ে। সে সতীহাটের জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, নানার মৃত্যুর পর থেকে দীর্ঘদিন যাবত নানাবাড়িতেই অবস্থান করতো আশা মুনির পরিবার। কিন্তু সোমবার হঠাৎ পরিবারের অগোচরে আশা মুনি তার নানাবাড়ির শয়নঘরে তালার তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল।
মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!