ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ মামলায় হেফাজত নেতার বিরুদ্ধে সাক্ষী দিলেন ২ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৫ এপ্রিল ২০২৩
ধর্ষণ মামলায় হেফাজত নেতার বিরুদ্ধে সাক্ষী দিলেন ২ জন
নারায়ণগঞ্জ কোর্টে সাবেক হেফাজত নেতা মামুনুল হক

কথিত স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নবম দফায় দুইজন সাক্ষী দিয়েছেন।

মঙ্গলবার সকালে মামুনুল হককে নারায়ণগঞ্জ কোর্টে আনা হয়। এদিন দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল নবম দফায় তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর রকিব বলেন, এ পর্যন্ত এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষীরা বলেছেন, মামুনুল হক ধর্ষণ করেছেন।

Advertisement

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে মামুনুল হককে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সেই সঙ্গে আদালত পাড়াজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। তার বিরুদ্ধে মঙ্গলবার দুইজন সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ৬ জুন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!