রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওরারেসুল ইসলাম ওয়ারেস জেলা শহরের কাজীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ২০২১ সালের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা সরকারি অফিস আদালত, পুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
গ্রেফতারকৃত ওয়ারেস এসব নাশকতার কাজে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা হয়। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি।