[ দেশজুড়ে ]
টাকা আত্মসাতের মামলায় হেফাজত নেতা কারাগারে
ফাইল ছবি
টাকা আত্মসাতের মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী শেখ আল জাবেদ বলেন, সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় আদালতে জামিন আবেদন করেন ছলিম উল্লাহসহ পাঁচজন। শুনানি শেষে চারজনের জামিন মঞ্জুর এবং ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২০১৮ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় এহসান সোসাইটি নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের নামে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ছলিম উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মো. আসাদুজ্জামান নামে এক যুবক।
.png)
মামলাটির অন্য আসামিরা হলেন- মো. মুবিন বিন হাসান, মাওলানা জাবের হোসাইন, কাজী রবিউল ইসলাম, মুফতি জোনাইন আলী, মুফতি আমিনুল হক, মো. আসহাব মিয়া, মাওলানা শহিদুল্লাহ, ফরিদ আহম্মদ প্রকাশ বোট ফরিদ, মো. হাবিব উল্লাহ ও নুরুল আলম নুরু।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!