রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন।
হেফাজতে ইসলামের সাবেক সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে দুদকের স্পেশাল পিপি কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক আইনে দোষী সাব্যস্ত হওয়ায় মুফতি ইজহারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৩ সালের ১৭ জুন সম্পদের হিসাব চেয়ে মুফতি ইজাহারুল ইসলামকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছরের ২৮ জুলাই মুফতি ইজাহারুল ইসলামকে নোটিশ পাঠায় সংস্থাটি। এতে সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাত কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় একই বছরের ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।
তদন্ত শেষে ২০১৪ সালের ২১ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণের পর একই বছরের ২৮ এপ্রিল মামলাটির বিচারকার্য শুরু হয়। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।