ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার প্রমাণ মিলেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ৪ জুন ২০২২
হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার প্রমাণ মিলেছে
ফাইল ফটো

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে জান্নাত আরা ঝর্ণাকে ধর্ষণের প্রমাণ পেয়েছে সিআইডি। সেই সঙ্গে নাশকতার ৮ মামলায় রাষ্ট্রবিরোধী তৎপরতারও প্রমাণ পেয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বহির্বিশ্বে দেশকে কট্টরপন্থী রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চেয়েছিলেন তিনি। এসব বিষয় উল্লেখ করে শিগগিরই দেওয়া হবে চার্জশিট।

সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন বলেন, নাশকতার ৮ মামলায় মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। সিআইডি বলছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মাঠে নেমেছিল হেফাজতে ইসলাম।

Advertisement

তিনি আরো বলেন, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ হেফাজত নেতা মামুনুল হককে আটক করে স্থানীয়রা। এরপর ৩০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে সোনারগাঁ থানায় মামলা করেন ঝর্ণা। তবে তাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল।

সিআইডি বলছে, শুধু রিসোর্টে নয় ঢাকায় বাসা ভাড়া করেও ঝর্ণাকে রেখেছিলেন মামুনুল। নিয়েছেন তার অসহায়ত্বের সুযোগ। ঐ নারীকে ধর্ষণের প্রমাণও পেয়েছেন তারা।

ফরেনসিক ডাটা সংগ্রহ শেষে শিগগিরই নাশকতার মামলার ঐসব অভিযোগপত্র জমা দেবে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!