ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর মৃত্যুর কারণ জানতে স্বামীকে আটক, পুলিশ হেফাজতে মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ৭ জানুয়ারি ২০২২
স্ত্রীর মৃত্যুর কারণ জানতে স্বামীকে আটক, পুলিশ হেফাজতে মৃত্যু
হাতীবান্ধা থানা: ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীর মৃত্যুর কারণ জানতে হিমাংশু রায় নামে এক স্বামীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে একটি রুমে একা রাখলে আটককৃত ব্যক্তি আত্নহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

শুক্রবার সকালে ঐ উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার স্বামী হিমাংশু রায়কে মৃত্যুর কারণ জানতে আটক করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ঐ এলাকার বিশেশ্বর রায়ের ছেলে হিমাংশু রায়ের বাড়িতে তার স্ত্রী ছবিতা রানীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ঐ নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে রাখা হয়। সেই রুমে হিমাংশু রায় আত্নহত্যার চেষ্টা করেন । টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!