ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝগড়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে আগুন, পুলিশ হেফাজতে দগ্ধ স্বামী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৪ নভেম্বর ২০২০
ঝগড়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে আগুন, পুলিশ হেফাজতে দগ্ধ স্বামী
অভিযুক্ত স্বামী প্রদীপ কুমার

৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন স্বামী। অপরদিকে স্বামীর দাবি স্ত্রী নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়েছেন। তারা দুইজনই অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

দগ্ধরা হলেন- পুতুল রানী এবং তার স্বামী প্রদীপ কুমার। মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

                            আরো পড়ুন : ‘আন্টি’ বলায় কিশোরীকে মারধর, থামাতে পারল না পুলিশ

Advertisement

পুতুল রাণীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে। প্রদীপ পুলিশ প্রহরায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পরিচ্ছন্নকর্মী প্রদীপের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হয়। মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কেরোসিন ঢেলে তার স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয় মদ্যপ প্রদীপ। পরে অবস্থা বেগতিক দেখে পরে সে স্ত্রীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করে। এতে তার হাত, পা ও বুক পুড়ে যায়। এরপর তাদের প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও গভীররাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

                                                আরো পড়ুন :  তিন বছরের শিশু হামজা হত্যার দায় স্বীকার ভাই-বোনের

হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপের দাবি, গতরাতে স্ত্রীর কাছে ভাত চাইলে সে দিতে গড়িমসি করায় তাকে গালি দিলে ঘরে থাকা কেরোসিন গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় পুতুল নিজেই। সেই আগুন নেভাতে গিয়ে সেও অগ্নিদগ্ধ হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহমেদ তারেক শামস বলেন, “পুতুলের শরীরের বেশিরভাগ ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনায় পাঠানো হয়েছে।”

                                            আরো পড়ুন :  ‘আমাকে কতটুকু ভালোবাসিস? গায়ে আগুন ধরায় প্রমাণ দে তো?’

ওসি আরো জানান, আগুনে পোড়ার ঘটনায় পুতুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রদীপকে আটক করে চিকিৎসা দেয়া হচ্ছে। কারণ উদ্ঘাটনে পুলিশ তৎপরতা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!