ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুলিশ হেফাজতে মৃত্যুর দুই বছর পর নতুন করে তদন্তের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ২০ আগস্ট ২০২০
পুলিশ হেফাজতে মৃত্যুর দুই বছর পর নতুন করে তদন্তের আহ্বান
চোভানেককে তার কক্ষে আটকে রাখা অবস্থায় নাৎসি সালাম দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা; ছবিঃ সংগৃহীত

বেলজিয়ামে পুলিশ হেফাজতে এক স্লোভাক ব্যক্তি মারা যাওয়ার দুই বছর পর নতুন করে তদন্তের আহ্বান জানিয়েছেন তার স্ত্রী। জানা গেছে, ওই ব্যক্তির আটকের চাঞ্চল্যকর চিত্র প্রকাশিত হওয়ার পর নতুন করে সামনে আসে বিষয়টি।

বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফ্লাইটে ঝামেলা সৃষ্টি করার কারণে ২০১৮ সালে চারলেরোই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিল জোজেফ চোভানেক। আটক হওয়ার পর রক্তক্ষরণ হওয়া পর্যন্ত দেয়ালে মাথা ঠুকতে শুরু করে সে। পরে একদল কর্মকর্তাকে তাকে নিয়ে নিচে নামতে দেখা যায়। পরে চোভানেককে হাসপাতালে নেয়া হয়েছিলো কিন্তু তিনি কোমায় চলে যান। তার পরদিন মারা যান জোজেফ।
মৃত্যুর দুই বছর পরেও এ নিয়ে এখনো তদন্ত চলছে এবং নতুন বিচারক নিয়োগের আহ্বান জানিয়েছেন তার স্ত্রী মিসেস চোভানকোভা।

Advertisement

জেল থেকে প্রকাশ পাওয়া ছবিগুলোতে বেশ কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি লক্ষ্য করা যায়। এতে ঘটনার সময় বেশ কয়েকজন অফিসারকে হাসতে দেখা যায়। অন্য একজন নাৎসি সালাম দেয়। অন্য একজনকে ১৮ মিনিটের জন্য চোভানেকের পাঁজরে বসে থাকতে দেখা যায়।

স্থানীয় পত্রিকা হেট ল্যাটসে নিউউসকে ওই ব্যক্তির স্ত্রী হেনরিটা বলেছেন, আমি কীভাবে ঘটেছে এবং পুলিশ কেন সেভাবে আচরণ করেছিলো তা জানতে চাই।

তার পরিবার জানায়, পুলিশ হেফাজতে থাকাকালীন তার এই অনৈতিক আচরণের কারণ তারা জানে না। তাছাড়া একটি ময়নাতদন্তে জানা গেছে, তিনি মাদক বা অ্যালকোহলের প্রভাবের মধ্যে ছিলেন না। তবে পুলিশ সারা রাত আমার স্বামীকে উপেক্ষা করেছিলো, বলেন মিসেস চোভানকোভা।

মিসেস চোভানকোভা আরো বলেন, তারা যখন রক্ত দেখেছিলো, তাদের উচিত ছিল তাকে প্রাথমিক চিকিত্সা করা। তার পরিবর্তে তারা এত লোকের সাথে তার উপরে বসেছিলো।

এ বিষয়ে চারলেরোয় পাবলিক প্রসিকিউটরের অফিসের একজন মুখপাত্র বলেছেন, এই ঘটনার সাথে জড়িত সমস্ত কর্মকর্তাদের সাক্ষাত্কার নেয়া হয়েছিলো। তবে কোভিড -১৯ সঙ্কটের কারণে কিছুটা বিলম্ব হয়েছে।

উল্লখ্য, মৃত্যুর আগে চোভানেকের একটি সংস্থা ছিল। সংস্থাটি বেলজিয়ামে প্রকল্পের জন্য স্লোভাকিয়ান নির্মাণ শ্রমিক নিয়োগ করত। তিনি তার ব্যবসার জন্য প্রায়ই ভ্রমণ করতেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!