ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হলেন সোহেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ২৬ এপ্রিল ২০২৩
বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হলেন সোহেল
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মো. সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাদুপট্টি গ্রামের লাল মিয়ার ছেলে।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসে করে শশই যাচ্ছিলেন সোহেল। পরে শশই বাসস্ট্যান্ডে চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাসসহ একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!