[ দেশজুড়ে ]
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো
দিনাজপুরের সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগিনা নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউপির ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন ও কম্পিউটার অপারেটর সোহান। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন তারা। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!