বুধবার দুপুর ১টার দিকে সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল ধাইরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল হোসাইন একই গ্রামের আরাব আলীর ছেলে। ইসমাইল হোসাইন সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুর পাড়া) জামে মসজিদের ইমাম ছিলেন।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মাওলানা ইসমাইল হোসাইন দুপুরে গোসল করার জন্য পানির মোটরের সুইচ দেন। এ সময় চালু না হওয়ায় মোটরে হাত দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে বাড়ির লোকজন ইসমাইল হোসাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)