[ দেশজুড়ে ]
চট্টগ্রাম-৮ উপনির্বাচন
ভোট দিলেন চসিক মেয়র
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে নগরের বহদ্দারহাট মোড়ের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় মেয়র বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
.png)
চট্টগ্রামের এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। কেন্দ্র সংখ্যা ১৯০। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!