বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
তিনি জানান, উপজেলার বগারবাড়ি এলাকায় ভাই ভাই মৎস্য হ্যাচারির মালিক সাজেদুর রহমান সাজু, শহিদুল মৎস্য হ্যাচারির মালিক শহিদুল ও টি মৎস্য হ্যাচারির মালিক আকরাম ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করে আসছিলেন। এ অপরাধে ওই তিন মৎস্য হ্যাচারির মালিককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা এবং বগারবাড়ি বাজারে দুটি মৎস্য খাদ্য দোকানের লাইসেন্স না থাকায় দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার এসআই ফরিদ, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান।