[ দেশজুড়ে ]
বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
ছবি: সংগৃহীত
ঢাকা-পটুয়াখালী মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা ও কুয়াকাটা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানা ওসি এসএম মাকসুদুর রহমান জানান, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা বেপারী পরিবহনের একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। ওই সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা কায়েদ সুপার-২ নামে একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় পৌঁছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২১ জন যাত্রী আহত হন।
.png)
তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!