ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২ মে ২০২৩
পিরোজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
মুফতি মাহামুদুল হাসান। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুফতি মাহামুদুল হাসান নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার সকালে পিরোজপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের নতুন রাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা শিক্ষক মাওলানা মুফতি মাহামুদুল হাসান জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউপির দেউলবাড়ী গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কুরআন কওমী মাদরাসার মুহতামিম।

নিহতের মামাত ভাই মো. সানাউল্লাহ্ জানান, নিহত মাহামুদুল হাসান মাদরাসা থেকে বই কিনতে মোটরসাইকেলে গোপালগঞ্জ রওনা হলে নাজিরপুর উপজেলার নতুন রাস্তা নামক এলাকায় পৌঁছলে বিপরীতমুখী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহামুদুল হাসান মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা একই মাদরাসার সহকারি শিক্ষক মো. আলী হোসেন গুরুত্বর আহত হন।  

Advertisement

নাজিরপুর থানার (ওসি তদন্ত) মো. আলী রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!