ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২ মে ২০২৩
জমির বিরোধে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুল মালেক- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সোনাতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুজাউল হক সুজা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঐ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, সোমবার রাতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ (বগুড়া) ও র‌্যাব-১ (উত্তরা) এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামির নাম আব্দুল মালেক। ৪০ বছরের মালেক সোনাতলা উপজেলার আটকরিয়া গ্রামের বাসিন্দা। নিহত সুজাউল হক সুজা একই গ্রামের বাসিন্দা।  

Advertisement

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, জমির বিরোধে গত ২৪ এপ্রিল সুজাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন সোনাতলা থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। এ ঘটনার পর থেকেই আসামিদের আইনের আওতায় আসতে নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে আব্দুল মালেকের অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!