মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাবরাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.ইদ্দিস মিয়া উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।
জানা যায়, রাতে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০-৩৫টি হাতি ধানক্ষেতে নেমে আসে। এ সময় হাতি তাড়াতে গ্রামবাসীরা লাঠি নিয়ে ধাওয়া করলে ইদ্রিস মিয়া হাতির কাছাকাছি চলে যায়।
একপর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে স্থানীয়দের ধাওয়ায় হাতির দল সরে গেলে গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে তার মৃত্যু হয়।
.png)
গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান।