নিহত জাকারিয়া হোসেন জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউপির পূর্ব চর বলেশ্বর গ্রামের আবু তালেবের পুত্র।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার কালারণ এলাকার একটি ইট ভাটা থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে চালক জাকারিয়া ইন্দুরকানীতে আসছিলো। পথে কলারণ বটতলা এলাকায় সুধীরের দোকানের পাশের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ট্রলি চালক জাকির ট্রলির নিচে চাপা পরে। পরে স্থানীয়রা এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
.png)
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।