[ দেশজুড়ে ]
দেখতে-শুনতে পারতেন না, রেললাইনে হাঁটতে গিয়ে কাটা পড়লেন সোহাগ
ফাইল ফটো
জামালপুর সদর উপজেলায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। নিহত সোহাগ ওই এলাকার জমশেদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী মলি আক্তার জানান, ২০১৩ সাল থেকে যক্ষ্মা রোগে আক্রান্ত তার স্বামী। যক্ষ্মা রোগের বিভিন্ন ওষুধ সেবন করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি। তিনি রাতে চোখে দেখতেন না এবং কানেও শুনিতেন না। শনিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে রেললাইনের ওপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
জামালপুর জিআরপি থানার ওসি গুলজার হোসেন জানান, নিহতের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!