[ দেশজুড়ে ]
মোংলায় ১শ’ লিটার চোরাই ডিজেলসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে মোংলা পিকনিক কর্নার এলাকা থেকে ১০০ লিটার চোরাই ডিজেলসহ ইউসুফ হোসেন (৩২) নামে এক চোরা কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ইউসুফ পৌর ৪নং ওয়ার্ডের পিকনিক কর্ণার এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
মোংলা থানার ওসি মো. সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোংলা থানার এসআই নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মোংলা ফেরিঘাট এবং পিকনিক কর্নার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তেলসহ চোরা কারবারী ইউছুফকে আটক করা হয়।
.png)
তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র মোংলা পিকনিক কর্নার এলাকায় চোরাই তেলের ব্যাবসা করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি টিম সেখানে নজরদারি রাখে। সোমবার দুপুরে একটি চক্র চোরাই তেলের কারবার করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইউছুফ হোসেন নামে একজনকে ১০০ লিটার চোরাই ডিজেলসহ আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্তা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!