ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেতুর নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩, ৯ মে ২০২৩
সেতুর নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে একটি রেলসেতুর নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার রাতে ঐ উপজেলার ফাতেমা নগর ও আউলিয়ানগর রেলস্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আহম্মেদ বাড়ি এলাকায় একটি রেলসেতুর সংস্কার কাজ চলছিল। সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে সংস্কার কাজ করা টি অতিক্রম করে। এতে রেলসেতুর নিচের কিছু অংশের মাটি সরে যায়। পরবর্তীতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস যাওয়ার সময় রেলসেতুর নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। পরে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানো হয় ও সংস্কার কাজ করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এসআই হারুন জানান, এ ঘটনায় ফাতেমা নগর রেলস্টেশনে জামালপুর এক্সপ্রেস ও আউলিয়া নগর রেলস্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!