ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩১, ৪ মে ২০২৩
চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

খুলনার ফুলতলায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে ইস্রাফিল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইস্রাফিল যশোরের ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার জিআরপি থানার এসআই শফিক। তিনি জানান, খুলনার রেলওয়ে জংশন থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাওয়া বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন ইস্রাফিল। চলন্ত ট্রেনের দরজার বাইরে থেকে তিনি মোবাইলে সেলফি তুলছিলেন। ট্রেনটি ফুলতলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌঁছালে সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!