ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইকে খুলনা থেকে কক্সবাজার, বাড়ি ফেরা হলো না রাসেলের

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ৪ মে ২০২৩
বাইকে খুলনা থেকে কক্সবাজার, বাড়ি ফেরা হলো না রাসেলের
ফাইল ফটো

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অরোহী মো. জাহিদ হাসান। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনির আব্দুর রহমানের ছেলে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেলে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে যান রাসেল ও জাহিদ। বৃহস্পতিবার ভোরে খুলনা ফেরার পথে ফুকরা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিলে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় জাহিদকে খুলনা পাঠানো হয়েছে। 

Advertisement

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায়  রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!