ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯-এ কল পেয়ে দুই জুয়াড়িকে আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ১০ মে ২০২৩
৯৯৯-এ কল পেয়ে দুই জুয়াড়িকে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।

বুধবার দুপুরে ৯৯৯-এ আসা ওই কলের তথ্যের ওপর ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি বাগানের মধ্য থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে শাহিন এবং ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রব মিয়ার ছেলে আজিজুল হক।  

Advertisement

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির পেছনের বাগানে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে দুইজনকে আটক করতে সক্ষম হলেও আসর থেকে পালিয়ে যায় আরো অন্তত ৭-৮ জন জুয়াড়ি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!