[ দেশজুড়ে ]
খুচরা বিক্রেতার কাছে গাঁজা দিতে এসে ধরা মিরাজ
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ মো. মিরাজ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সদর উপজেলার হরিহরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মিরাজ সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার দাদপুর এলাকার মো. শওকত আলীর ছেলে।
কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার হরিহরপাড়া এলাকায় পাইকারি মাদক দিতে আসেন মিরাজ। এ সময় কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পারিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মিরাজকে গ্রেফতার করা হয়। তাকে নিয়মিত আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!